স্টার প্রেসিডেন্টস ফোরামের সদস্যদের তথ্য হালনাগাদ করার আহ্বান
প্রিয় স্টারগণ,
প্রথমে https://spfribd.org/ এই ওয়েবসাইটের সার্চ অপশনে গিয়ে আপনার নাম বা নামের অংশ লিখে সার্চ করুন। প্রকাশিত তথ্যসমূহ সঠিক আছে কিনা তা যাচাই করুন।
কোনো তথ্য ঠিক না থাকলে নিচের ফরমে ক্লিক করে তথ্য দিয়ে সাবমিট করুন। শুধু যেসব তথ্য পরিবর্তন করতে হবে সেসব ঘরেই তথ্য দিয়ে সাবমিট করলেই হবে (যেসব তথ্য সঠিক আছে, সেগুলো আবার দেওয়ার দরকার নেই)। আপনার বর্তমান ছবিও সংযুক্ত করতে পারেন।
https://forms.gle/dRb8yDmkHobdiWZx8
ফরম পূরণ করতে সমস্যা হলে নিচের ইমেইলে যোগাযোগ করতে পারেন:
spfribd@gmail.com
আমাদের অনেকের ক্লাব ডি-চার্টার্ড (dechartered) হয়ে গেছে এবং অনেক সদস্য বর্তমানে রোটারিয়ান নেই। কিন্তু স্টার প্রেসিডেন্ট সবসময় স্টার প্রেসিডেন্ট! তাই বিশেষ দিন (জন্মদিন/বিবাহবার্ষিকী), ছবি, অন্য ক্লাবে যোগদানসহ যেকোনো তথ্য আপডেট করতে সকলের প্রতি আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে গুগল ফরমটি পূরণ করার অনুরোধ রইলো।
আপনাদের সহযোগিতা আমাদের ডেটাবেজকে হালনাগাদ ও কার্যকর রাখতে সাহায্য করবে।
ধন্যবাদ! ✨
