স্টার প্রেসিডেন্ট ফোরামের দশ বছর পূর্তির স্মারক গ্রন্থ
দৃষ্টি আকর্ষণ
স্টার প্রেসিডেন্ট ফোরামের দশ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে ক্লাবের পথচলার সোনালী স্মৃতি, সামাজিক দায়বদ্ধতা এবং রোটারি জীবনের আবেগঘন মুহূর্তগুলোকে ধরে রাখতে একটি বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। এই উপলক্ষে সকল সম্মানিত স্টার প্রেসিডেন্ট ও পরিবারের সদস্যদের কাছ থেকে স্বরচিত সাহিত্য ও শিল্পকর্ম আহ্বান করা হচ্ছে।
লেখার বিষয়বস্তু: রোটারির দূরদর্শী ও সেবামূলক কার্যক্রম, ফোরামের এক দশকের স্মৃতি এবং রোটারি জীবনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে নিম্নলিখিত বিষয়গুলোর ওপর আপনার/পরিবারের লেখা, শিল্প সাহিত্য জমা দিতে পারেন:
গল্প ও স্মৃতিকথা: রোটারির সাথে যুক্ত হওয়ার আবেগঘন অনুভূতি, রোটারি জীবনের কোনো অবিস্মরণীয় ঘটনা বা ১০ বছরের পথচলার স্মৃতিচারণ।
ভ্রমণ কাহিনী: রোটারির কোনো প্রজেক্ট, সম্মেলন, ক্লাব ভিজিট বা অফিশিয়াল কাজে দেশ-বিদেশে ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা।
সামাজিক কার্যক্রমের অভিজ্ঞতা: ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যা/দুর্যোগে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ বা সুপেয় পানির প্রজেক্টের মতো স্মরণীয় কোনো মানবিক সেবার গল্প।
কবিতা ও ছড়া: রোটারি, মানবসেবা, বন্ধুভাবাপন্নতা বা ১০ বছরের সাফল্যকে ঘিরে যেকোনো ছন্দবদ্ধ সৃষ্টি।
অঙ্কন ও আলোকচিত্র: রোটারির সামাজিক কাজ, ফোরামের কোনো অনুষ্ঠান বা সমাজসেবামূলক অনুভূতির ওপর আঁকা ছবি অথবা নিজস্ব তোলা সেরা ছবি।
লেখা জমার নির্দেশাবলী ও নিয়মাবলী
বিষয়, বিবরণ, শব্দসীমা
- গল্প/স্মৃতিচারণ/ভ্রমণ কাহিনী: সর্বোচ্চ ৮০০-১,০০০ শব্দ। কবিতা/ছড়া: সর্বোচ্চ ১২-২২ লাইন।
- ভাষা: বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি ভাষায় লেখা পাঠাতে পারবেন।
- ফন্ট ও ফরম্যাট: বাংলায় SutonnyMJ বা Nikosh/Siyam Rupali (Word File) অথবা স্পষ্ট হাতের লেখা।
- অঙ্কন/ছবি: ছবি বা পেইন্টিংয়ের ক্ষেত্রে উচ্চ রেজ্যুলেশনের (High Resolution) স্ক্যান কপি পাঠাতে হবে।
- লেখকের বিবরণ: লেখার শেষে লেখকের নাম, (পরিবারের সদস্যদের ক্ষেত্রে স্টার প্রেসিডেন্টের নাম) ক্লাবের নাম, মোবাইল নম্বর এবং একটি পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করতে হবে।
লেখা পাঠানোর মাধ্যম ও শেষ সময়
- ইমেইল: publications1001@gmail.com
- হোয়াটসঅ্যাপ: ০১৮৪১ ১২২ ৯৫৯
- লেখা পাঠানোর শেষ তারিখ: ০৭ সেপ্টেম্বর, ২০২৬
আপনার অভিজ্ঞতার প্রতিটি শব্দ এবং ফ্রেমবন্দী প্রতিটি মুহূর্ত আমাদের ১০ বছরের এই দীর্ঘ পথচলাকে আরও উজ্জ্বল ও অর্থবহ করে তুলবে। আজই আপনার লেখা ও শিল্পকর্মটি পাঠিয়ে দিন!
(সকল প্রকাশিতব্য ম্যাটার সম্পাদক পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত সংরক্ষণ করেন)
