স্টার প্রেসিডেন্ট ফোরাম-এর ১০ বছর পূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভার আমন্ত্রণ
সুপ্রিয় স্টার প্রেসিডেন্ট,
সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্রিয় 'স্টার প্রেসিডেন্ট ফোরাম' সফলতার সাথে ১০ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে স্টার ফোরামের আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ফোরামের এই দীর্ঘ যাত্রার এক দশক পূর্তি উদযাপনকে স্মরণীয়, সুশৃঙ্খল ও জমকালোভাবে আয়োজন করার লক্ষ্যে একটি 'বাস্তবায়ন কমিটি' গঠন করা হয়েছে।
উক্ত উদযাপন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা, দায়িত্ব বণ্টন ও সার্বিক কার্যক্রম নির্ধারণের জন্য বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে। সভায় আপনার সক্রিয় উপস্থিতি ও গঠনমূলক মতামত অত্যন্ত কাম্য।
আলোচ্য বিষয়সমূহ
- ১০ বছর পূর্তি অনুষ্ঠানের মূল পরিকল্পনা নির্ধারণ।
- বাজেট প্রণয়ন ও অর্থায়ন সংক্রান্ত আলোচনা।
- সাব-কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন।
- সভাপতি মহোদয়ের অনুমতিসাপেক্ষে বিবিধ আলোচনা।
তারিখ : ৩১ আগস্ট সোমবার ২০২৬
সময় : সন্ধ্যা ৭:৩০ টা
স্থান : ক্লাব ৮৯, রোড ৩৩, বাড়ি ১১, গুলশান-১, ঢাকা।
উক্ত সভায় নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ১০ বছর পূর্তি অনুষ্ঠানকে সফল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
ইঞ্জিনিয়ার এস কে ওয়াহিদুজ্জামান ফোরাম চেয়ার, স্টার প্রেসিডেন্ট ফোরাম
ডা. মো. আশরাফুর রহমান ইভেন্ট চেয়ার, ১০ম বছর পূর্তি অনুষ্ঠান
মো. নুরুল ইসলাম সাজু সদস্য সচিব, ১০ম বছর পূর্তি অনুষ্ঠান

